1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

কানাইঘাটে জমি বিক্রির টাকা লুটে গৃহকর্তাকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

 

সিলেটের কানাইঘাটে বাড়ি থেকে জমি বিক্রির টাকা লুটের সময় গৃহকর্তাকে কুপিয়ে হত্যা হয়েছে। আজ রোববার ভোর চারটার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বাখালছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল হান্নান (৫৫) বাখালছড়া গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল হান্নান তাঁর ছেলে শাহরিয়ার আহমদকে বিদেশে পাঠানোর জন্য সম্প্রতি জমি বিক্রি করেছিলেন। জমি বিক্রির ১০ লাখ টাকা তাঁর বাড়িতেই ছিল। আজ ভোরে ৮-১০ জনের একটি ডাকাত দল তাঁর বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে। এ সময় আবদুল হান্নানকে কুপিয়ে ঘরে থাকা জমি বিক্রির ওই টাকা লুট করে নিয়ে যায় তারা।

ডাকাত দল চলে যাওয়ার পর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন আবদুল হান্নানকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির বড় ভাই আবদুল মান্নান বলেন, ডাকাত দলের কয়েকজনকে তাঁরা চিনতে পেরেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল বলেন, খবর পেয়ে পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট