1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

চমক দেখিয়ে এবার সংসদে সিলেটের ‘ম্যাজিকম্যান আরিফ, 

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশনের দুই বারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী লক্ষাধিক ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৪ আসনে এবারই প্রথম সংসদ সদস্য পদে লড়ে তিনি ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন পেয়েছেন ৭১৩৯১ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে তার ভোটের ব্যবধান ১ লাখ ১৫ হাজার ৪৫৫। সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: সারওয়ার আলম গতরাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
আরিফুল হক চৌধুরী এক প্রতিক্রিয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করে এ বিজয় তিন উপজেলার মানুষকে উৎসর্গ করেন। তিনি বলেন, ‘আগামীকাল (শুক্রবার) থেকে তিনি তার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রম শুরু করে দেবেন।
আওয়ামী লীগ সরকারের আমলে দুই বার মেয়র পদে বিজয়ী হয়ে সারাদেশে আলোচিত হন আরিফুল হক চৌধুরী। এবার তিনি সিলেট-১ আসনে বিএনপি’র প্রার্থী হতে চেয়েছিলেন। তবে, দলের পক্ষ থেকে তাকে সিলেট-৪ আসনে মনোনয়ন দেয়া হয়। প্রথমবারের মতো এ আসনের প্রার্থী হয়ে ফলাফলে বাজিমাত করলেন তিনি।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট