1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

বিজয়ী হয়ে বিএনপি প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন আমির হামজা

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

বিজয়ী হয়ে বিএনপি প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করে মিষ্টি খাওয়ালেন আমির হামজা। ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার,

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর বিজয়ী প্রার্থী মুফতি আমির হামজা বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে আমির হামজা জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে জাকির হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে তাকে মিষ্টি খাওয়ান। 

নবনির্বাচিত সংসদ সদস্য আমির হামজা বলেন, নির্বাচন শেষ, এখন আমাদের মূল লক্ষ্য কুষ্টিয়ার মানুষের কল্যাণ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সব রাজনৈতিক নেতা ও সচেতন নাগরিকদের নিয়ে আমরা উন্নয়নের কাজ এগিয়ে নিতে চাই।

তিনি আরও বলেন, রাজনৈতিক ভিন্নমত থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২ 

এ সময় বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বিজয় প্রার্থীকে স্বাগত জানিয়ে বলেন, জনগণের স্বার্থ সবার আগে। কুষ্টিয়ার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে গঠনমূলক ভূমিকা রাখতে আমরা প্রস্তুত। তিনি রাজনৈতিক সহনশীলতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দীন জোয়ার্দার, কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হকসহ স্থানীয় জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট