1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার ৮

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

প্রতিদিনের আওয়াজ ডেস্ক:

 

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কোতোয়ালি থানার রাইফেল ক্লাবের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. তুষার, আবদুল্লাহ আল নোমান, মো. রাকিব, ইব্রাহীম হোসেন, শরীফ হোসেন, মাসুদুর রহমান, রিয়াদ হোসেন ও সৈয়দ হামিদ মিয়াজী।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, আজ ভোরে রাইফেল ক্লাবের সামনে ব্যানার নিয়ে মিছিল বের করলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট