1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্বে যারা

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের আওয়াজ ডেস্ক,

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য কয়েকজন নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কমিটিতে যুক্ত করেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে তাদের যুক্ত করা হয়।

 

 

জামায়াতের অফিসিয়াল ফেসবুকের এক পোস্টে বলা হয়, আজ জুমআবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার এক ভার্চুয়ালি বৈঠক আমিরে জামায়াত ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

 

‘সকাল ৯টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলগণ স্বশরীরে অংশগ্রহণ করেন এবং কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যবৃন্দ ভার্চুয়ালি যুক্ত হন।’

 

 

‘বৈঠকে আমিরে জামায়াত কেন্দ্রীয় মজলিসে শূরার সাথে পরামর্শ করে ২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিম্নোক্ত কেন্দ্রীয় দায়িত্বশীল নির্বাচিত করেন ও তাদের শপথ পরিচালনা করেন।

 

 

নায়েবে আমিরগণ হলেন-

১। এটিএম আজহারুল ইসলাম এমপি

২। অধ্যাপক মুজিবুর রহমান এমপি

৩। ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি

৪। মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি)

 

 

সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

সহকারী সেক্রেটারি জেনারেলগণ হলেন-

১। মাওলানা এটিএম মা’ছুম

২। মাওলানা রফিকুল ইসলাম খান এমপি

৩। ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)

৪। মাওলানা আবদুল হালিম

৫। অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল

৬। মাওলানা মুহাম্মাদ শাহজাহান

৭। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

 

 

২০২৬-২০২৮ কার্যকালের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়। সদস্যগণ হলেন-

১। এটিএম আজহারুল ইসলাম এমপি

২। অধ্যাপক মুজিবুর রহমান এমপি

৩। ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এমপি

৪। মিয়া গোলাম পরওয়ার সাবেক এমপি

৫। মাওলানা এটিএম. মা’ছুম

৬। মাওলানা রফিকুল ইসলাম খান এমপি

৭। ড. হামিদুর রহমান আযাদ সাবেক এমপি

৮। মাওলানা আবদুল হালিম

৯। অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল

১০। মাওলানা মোহাম্মদ শাহজাহান

১১। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

১২। আবদুর রব

১৩। সাইফুল আলম খান মিলন এমপি

১৪। অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন

১৫। অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি

১৬। অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ

১৭। মো. মোবারক হোসাইন

১৮। মো. নূরুল ইসলাম বুলবুল এমপি

১৯। মোহাম্মদ সেলিম উদ্দীন

২০। ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

২১। ড. মোহাম্মাদ রেজাউল করিম

 

 

২০২৬-২০২৮ কার্যকালের জন্য ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়। এর মধ্যে নারী সদস্য রয়েছেন ২১ জন। কেন্দ্রীয় মজলিসে শূরায় জাতীয় পর্যায়ে সদস্য নির্বাচিত ৫৯ জন। এর মধ্যে নারী সদস্য রয়েছেন ১৭ জন।

৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিটির সদস্যগণ হলেন-

১। মাওলানা এটিএম মা’ছুম (প্রধান নির্বাচন কমিশনার)

২। অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল (নির্বাচন কমিশনার)

৩। আবদুর রব (নির্বাচন কমিশনার)

৪। মোবারক হোসাইন (নির্বাচন কমিশনার)

৫। মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার (নির্বাচন কমিশনার)

 

 

সারাদেশে ১৪টি অঞ্চলে নিম্নোক্ত দায়িত্বশীলগণকে অঞ্চল পরিচালক মনোনীত করা হয়-

১। রংপুর-দিনাজপুর অঞ্চল : মাওলানা আবদুল হালিম

২। বগুড়া অঞ্চল : এটিএম আজহারুল ইসলাম এমপি

৩। রাজশাহী অঞ্চল : মাওলানা রফিকুল ইসলাম খান এমপি

৪। কুষ্টিয়া-যশোর অঞ্চল : জনাব মোবারক হোসাইন

৫। খুলনা অঞ্চল : অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি

৬। বরিশাল অঞ্চল : অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল

৭। ময়মনসিংহ অঞ্চল : অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন

৮। ঢাকা মহানগরী অঞ্চল : মিয়া গোলাম পরওয়ার সাবেক এমপি

৯। ঢাকা উত্তর অঞ্চল : জনাব সাইফুল আলম খান মিলন এমপি

১০। ঢাকা দক্ষিণ অঞ্চল : আবদুর রব

১১। ফরিদপুর অঞ্চল : ড. হামিদুর রহমান আযাদ সাবেক এমপি

১২। সিলেট অঞ্চল : অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

১৩। কুমিল্লা-নোয়াখালী অঞ্চল : মাওলানা এটিএম মাছুম

১৪। চট্টগ্রাম অঞ্চল : মাওলানা মুহাম্মাদ শাহজাহান

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট