1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারের চার আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 প্রতিদিনের আওয়াজ ডেস্ক,

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেই জমে উঠেছে ভোটের লড়াই। মৌলভীবাজার-১, ২, ৩ ও ৪—সব আসনেই বিএনপি, ১১ দলীয় জোট, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এখনো কোনো প্রার্থীই নিশ্চিত জয়ের অবস্থানে নেই।

জেলার ৭টি উপজেলা, ৬টি পৌরসভা ও ৬৭টি ইউনিয়ন নিয়ে গঠিত চারটি আসনে এবার মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গ্রামগঞ্জ, হাটবাজার, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু নির্বাচন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে সভা-সমাবেশ, উঠান বৈঠক ও ঘরোয়া মতবিনিময়।

ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার তারা উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও আইনশৃঙ্খলার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে চান। বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটারদের টানতে আলাদা কৌশল নিচ্ছেন প্রার্থীরা। দলীয় পরিচয়ের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও এলাকার সঙ্গে সম্পৃক্ততাও বড় বিষয় হয়ে উঠেছে।

আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় তাদের ভোটব্যাংক নিয়ে তৈরি হয়েছে নতুন সমীকরণ। বিএনপি, ১১ দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীরা এই ভোট টানতে সক্রিয় হলেও আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা ভোটকেন্দ্রে যাবেন কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) এ আসনে বিএনপির নাসির উদ্দিন আহমেদ ও জামায়াতের মোহাম্মদ আমিনুল ইসলামের মধ্যে মূল লড়াইয়ের আভাস। মোট ভোটার প্রায় ৩ লাখ ৩৮ হাজার।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) এখানে চারমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে বিএনপির মো. শওকতুল ইসলাম, জামায়াতের মো. সায়েদ আলী এবং স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাস খান ও ফজলুল হক খানের মধ্যে। ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৩ হাজার।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) বিএনপির এম নাসের রহমান, খেলাফত মজলিসের আহমদ বিলাল ও জামায়াতের আব্দুল মান্নানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র। এ আসনে ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ৮৬ হাজার।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) বিএনপির মুজিবুর রহমান চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মহসিন মিয়া মধুর মধ্যে লড়াইয়ের আভাস। পাশাপাশি ১১ দলীয় জোটের একাধিক প্রার্থী থাকায় সমীকরণ আরও জটিল। এখানে চা-শ্রমিক ও সংখ্যালঘু ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সব মিলিয়ে, মৌলভীবাজারের চার আসনেই শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা থাকছে, আর ফল নির্ভর করবে ভোটার উপস্থিতি ও শেষ সময়ের কৌশলের ওপর।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট