1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ সিলেট সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে লড়াইয়ে যারা কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি মৌলভীবাজারের ডলি বেগম সিলেট বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে ২ জন কারাগারে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৯৮ শিশু, ৬৬ নারী নিহত প্রবাস যাত্রা উপলক্ষে নিশ্চিন্ত যুব উন্নয়ন সংস্থার তানজির আলমকে সংবর্ধনা

নির্বাচন ঘিরে হবিগঞ্জে কঠোর নিরাপত্তায় মাঠে বিজিবি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি

 

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে হবিগঞ্জ জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার নয়টি উপজেলায় মোট ১৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, জেলার ৬৪৭টি ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।

সীমান্তবর্তী মাধবপুর ও চুনারুঘাট উপজেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তবাসী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বিজিবি অধিনায়ক আরও জানান, জেলার ১৬টি বিওপির মাধ্যমে ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় দিবারাত্রি কড়া পাহারা দেওয়া হচ্ছে। একই সঙ্গে চোরাচালান ও মাদক পাচার রোধে গত ১ নভেম্বর ২০২৫ থেকে ২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ২৬ কোটি ৯১ লাখ টাকার চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

নির্বাচন ও সীমান্ত নিরাপত্তা নির্বিঘ্ন রাখতে বিজিবির দিবারাত্রি টহল ও নজরদারি অব্যাহত থাকবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট