1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

সিলেটে আধিপত্য বিস্তার নিয়ে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 সিলেট জেলা প্রতিনিধি,

 

সিলেটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে নগরীর তেমুখী পয়েন্ট এলাকায় এই সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশকে একযোগে মাঠে নামতে হয়।
ঘটনার পর দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সিলেট–সুনামগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তেমুখী পয়েন্ট এলাকায় একটি পথসভাকে কেন্দ্র করে সাহেবেরগাঁও, কুমারগাঁও ও চারুগাঁও গ্রামের কয়েকজনের মধ্যে চেয়ারে বসা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি আধিপত্য বিস্তারের রূপ নেয় এবং মুহূর্তের মধ্যেই তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী প্রায় দেড় ঘণ্টা ধরে অভিযান চালায়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“মধ্যরাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন।”
তিনি আরও জানান, বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় এমন সংঘর্ষে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের মতে, আধিপত্য ও সামান্য বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের প্রবণতা রোধে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট