1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের যাচ্ছে সরকারের হাতে ১ হাজার বছর পুরোনো কোরআন উন্মোচন করল সৌদি আরব গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন গোলাপগঞ্জ প্রেসক্লা‌বের উ‌দ্যো‌গে মহান স্বাধীনতা দিব‌সের আ‌লোচনা সভা মহান স্বাধীনতা দিব‌সে গোলাপগঞ্জ প্রেসক্লা‌বের শ্রদ্ধাঞ্জ‌লি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীর আলম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান মাস্টার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন দেলোয়ার হোসেন দিলু পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন এম আব্দুল করিম আকবরী 

১ হাজার বছর পুরোনো কোরআন উন্মোচন করল সৌদি আরব

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের আওয়াজ ডেস্ক,
এক হাজার বছর পুরোনো কোরআনের পাণ্ডুলিপি।

 

সৌদি আরবের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি এক হাজার বছর পুরোনো একটি দুর্লভ কোরআনের পাণ্ডুলিপি উন্মোচন করেছে। গারিব আল কোরআন শিরোনামের এই পাণ্ডুলিপিটি প্রখ্যাত প্রাচীন মুসলিম পণ্ডিত আবু উবাইদাহ মামার ইবনে আল মুথান্না রচিত।

 

 

বুধবার (১ এপ্রিল) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ২৩টি পাতায় রচিত চতুর্থ শতাব্দীর এই পাণ্ডুলিপিটির প্রত্যেকটির মাপ ১৭ বাই ২২ সেন্টিমিটার। এতে সুস্পষ্ট আন্দালুসীয় লিপি ব্যবহার করা হয়েছে, আর সুরার নামগুলো কুফিক লিপিতে লেখা। এটি কোরআনিক বিজ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলেও এখনও অপ্রকাশিত কাজ হিসেবে বিবেচিত।

 

 

লাইব্রেরির কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সংগ্রহে কোরআনের তাফসির ও ভাষাতত্ত্ব সংক্রান্ত বিভিন্ন শতাব্দীর বিস্তৃত ও বিরল পাণ্ডুলিপি রয়েছে। এর মধ্যে আবু ইসহাক আল-জাজ্জাজ এবং ইবনে কুতাইবাহ আল-দিনাওয়ারির রচনাসমূহ উল্লেখযোগ্য। পাশাপাশি ষষ্ঠ শতকে নকল করা তাফসির আল-তাবারির কিছু অংশও এখানে সংরক্ষিত আছে।

 

 

লাইব্রেরি কর্তৃপক্ষ আরও জানায়, তাদের লক্ষ্য হলো এসব দুর্লভ পাণ্ডুলিপি, নথি, আলোকচিত্র, মুদ্রা ও প্রত্নবস্তুর সংগ্রহকে বিশ্ববাসীর সামনে তুলে ধরা। এছাড়াও ঐতিহ্যের বহুমাত্রিক রূপ নিয়ে গবেষণা ও সম্পৃক্ততার নতুন দিগন্ত উন্মোচন এবং গবেষকদের জন্য এসব মূল্যবান পাণ্ডুলিপিকে আরও সহজলভ্য করে তোলা

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট