1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডন কাউন্সিল নির্বাচন নিয়ে আনোয়ার শাহজাহানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা সিলেটে এসে সাতকরা দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী দেশে বন্ধ থাকা সব কারখানা চালু করা হবে: তারেক রহমান সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন দুলাভাই দুলাভাই ধ্বনির মুখে মধুর সমস্যায় প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী বালাগঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে কৃষক কর্মশালা অনুষ্ঠিত সাবেক ব‍্যাংকার, প্রভাষক যুক্তরাষ্ট্র প্রবাসী ওহাব জোয়ারদারের পিএইচডি ডিগ্রি লাভ জাতিসংঘের সভায় ইরানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াল যুক্তরাষ্ট্র শায়েস্তাগঞ্জে দেড় কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন দেলোয়ার হোসেন দিলু

  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সর্বস্তরের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন  জানিয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা আইনজীবী পরিষদের সহ সভাপতি  এডভোকেট, দেলোয়ার হোসেন দিলু। আজ বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল ও তাদের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

 

শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উৎসবটি সারা বিশ্বে অনেক উৎসাহ ও আনন্দের সঙ্গে উদযাপিত হয়। বিশ্ব মুসলিম একে অপরকে শুভেচ্ছা জানায়। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। ঈদ আমাদের মধ্যে আনন্দের বার্তা নিয়ে আসে, নিয়ে আসে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহা সুযোগ। তিনি বলেন, ঈদুল ফিতরের উৎসব আমাদের পারস্পরিক শুভেচ্ছা ও ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। আরো বলেন, কোনো অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। আসছে এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতরের দিনে আমি এই কামনা করি। ঈদ মোবারক

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট