1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে লড়াইয়ে যারা কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি মৌলভীবাজারের ডলি বেগম সিলেট বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে ২ জন কারাগারে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৯৮ শিশু, ৬৬ নারী নিহত প্রবাস যাত্রা উপলক্ষে নিশ্চিন্ত যুব উন্নয়ন সংস্থার তানজির আলমকে সংবর্ধনা অবৈধভাবে মজুত করা ১৬০০ লিটার ডিজেল জব্দ বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের যাচ্ছে সরকারের হাতে ১ হাজার বছর পুরোনো কোরআন উন্মোচন করল সৌদি আরব গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সিলেট বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে


সিলেট থেকে মোহাম্মদ সাজু মিয়া

সিলেটের গাজী বুরহান উদ্দীন সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে ভোগান্তিতে থাকা লাখো মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ সম্পন্নের আশ্বাস দিয়েছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসেনর সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা এলাকায় চলমান সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে তিনি এ আশ্বাস দেন।এসময় উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল হাকিম পারভেজ। আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম ও সহ-সভাপতি রাহুল হোসেন সাহেল।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফারুক আল-মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আহমদ তালুকদার, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক বাসিতুর রহমান, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া শাহজাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শনকালে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, “এই এলাকার মানুষের কষ্ট মানে আমার নিজের কষ্ট। দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে দ্রুততম সময়ের মধ্যে সড়কের কাজ সম্পন্ন করা হবে।”

তিনি আরও বলেন, এলাকাবাসীর উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। বাঘা এলাকার গুরুত্বপূর্ণ দাবি বাঘা ব্রিজ নির্মাণ ও নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। খুব শিগগিরই এসব প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন।

সড়ক পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন খান। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “এখন আর বেশি দিন দুর্ভোগ পোহাতে হবে না। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সড়কের কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।”

পরিদর্শন শেষে এমপি এমরান আহমদ চৌধুরী স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাতীয় সংসদ নির্বাচনে তাকে সমর্থন দেওয়ার জন্য তিনি এলাকাবাসীর কাছে ঋণী এবং তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।

সড়কের কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। শিক্ষা ও চিকিৎসা সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত হবে, ফলে শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত হবে আরও স্বাচ্ছন্দ্যময়। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে সিলেট শহরের সঙ্গে সংযোগ আরও গতিশীল হবে, যা স্থানীয় অর্থনীতিকে করবে শক্তিশালী ও প্রাণবন্ত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট