1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডন কাউন্সিল নির্বাচন নিয়ে আনোয়ার শাহজাহানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা সিলেটে এসে সাতকরা দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী দেশে বন্ধ থাকা সব কারখানা চালু করা হবে: তারেক রহমান সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন দুলাভাই দুলাভাই ধ্বনির মুখে মধুর সমস্যায় প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী বালাগঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে কৃষক কর্মশালা অনুষ্ঠিত সাবেক ব‍্যাংকার, প্রভাষক যুক্তরাষ্ট্র প্রবাসী ওহাব জোয়ারদারের পিএইচডি ডিগ্রি লাভ জাতিসংঘের সভায় ইরানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াল যুক্তরাষ্ট্র শায়েস্তাগঞ্জে দেড় কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা

বালাগঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে কৃষক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

 

প্রেস রিলিজ
বালাগঞ্জে টেকসই কৃষি,পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় আধুনিক উৎপাদন কলাকৌশল এবং বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক দিনব্যাপী বিশেষ কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসের হলরুমে এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ।
কর্মশালায় উপজেলার ৬টি ইউনিয়ন থেকে বাছাইকৃত ৫০ জন প্রগতিশীল কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগ করে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ শীর্ষক এই কর্মশালায় ধান চাষের আধুনিক পদ্ধতি এবং ক্ষতিকর পোকামাকড় দমনে রাসায়নিকমুক্ত (বায়োপেস্টিসাইড) সমাধানের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আশিকুর রহমান ও উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুজ্জামান।
তাঁরা বক্তব্যে বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাসায়নিক কীটনাশকের ওপর নির্ভরতা কমিয়ে জৈব বালাইনাশকের ব্যবহার বাড়াতে হবে। বায়োপেস্টিসাইড ব্যবহার করলে মাটির উর্বরতা রক্ষা পায়, ফসলের গুণগত মান বজায় থাকে এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি অনেকাংশে কমে।”কর্মশালায় ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের বিশেষজ্ঞরা আমন মৌসুমের জন্য বিভিন্ন উন্নত জাতের ধানবীজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উল্লেখযোগ্য জাতগুলো হলো:ব্র্যাক ধান-১ (উফশী জাত)
ব্র্যাক হাইব্রিড ধান রাজা
হাইব্রিড ধান-১০, শক্তি-২ ও শক্তি-৩ (প্রতিকূলতা সহনশীল ও উচ্চফলনশীল জাত)।
এছাড়া ফসলের শত্রু পোকা-মাকড় দমনে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োম্যাক্স এম নামক জৈব বালাইনাশকের কার্যকারিতা ও ব্যবহারবিধি বিস্তারিত তুলে ধরা হয়। বিশেষজ্ঞরা বলেন, পরিবেশবান্ধব ও টেকসই কৃষির জন্য বায়োপেস্টিসাইডই বর্তমান সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য সমাধান।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন: ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ (হবিগঞ্জ রিজিওন) আরএসএম মো. আনিসুর রহমান, সিলেট টেরিটোরি অফিসার জনাব মোঃ শাওন হাওলাদার, সুনামগঞ্জ টেরিটোরি অফিসার জনাব মোঃ কবির হোসেন৷ মৌলভীবাজার টেরিটোরি অফিসার জনাব মোঃ শাহরিয়ার
তাঁরা কৃষকদের আশ্বস্ত করে বলেন, কৃষি সংক্রান্ত যেকোনো সমস্যায় ব্র্যাকের প্রতিনিধিরা সরাসরি মাঠে গিয়ে সহযোগিতা ও সমাধান প্রদান করবেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বালাগঞ্জ বাজারের দুইজন স্থানীয় ডিলার:
মেসার্স জংগুশাহ বীজ ঘরের স্বত্বাধিকারী জনাব মো. তাজুল ইসলাম খোকন
মেসার্স জননী ট্রেডার্সের স্বত্বাধিকারী নীল মনি বিশ্বাস তাঁরা স্থানীয় কৃষকদের কাছে আধুনিক বীজ ও প্রয়োজনীয় উপকরণ সহজলভ্য করার অঙ্গীকার করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের মাঝে সবজি বীজ, বায়োপেস্টিসাইড, টি-শার্ট, নির্দেশিকা ও দুপুরের খাবার বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট