1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ সিলেট সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে লড়াইয়ে যারা কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি মৌলভীবাজারের ডলি বেগম সিলেট বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে ২ জন কারাগারে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৯৮ শিশু, ৬৬ নারী নিহত প্রবাস যাত্রা উপলক্ষে নিশ্চিন্ত যুব উন্নয়ন সংস্থার তানজির আলমকে সংবর্ধনা

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবীতে বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর শাখার উদ্যোগে মানব বন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৫৮২ বার পড়া হয়েছে

প্রতিদিনের আওয়াজ ডেস্ক,

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার আটকৃতদের দ্রুত বিচারের দাবীতে সিলেটে বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগর শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১২ই আগষ্ট রোজ মঙ্গলবার দুপুর ২,০০ঘটিকার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেসক্লাব সিলেট মহানগরের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সাংবাদিক রাজন আহমদের সন্চালনায় স্বাগত্ব বক্তব্য রাখেন সাংবাদিক আশরাফুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক শেখ ফয়ছল জামিল, সাংবাদিক মোঃ শরীফ আহমদ সম্পাদক দৈনিক হলি স্পিচ টিভি. কম,দৈনিক আলোর জগৎ পত্রিকার ব্যুরোচীফ সাংবাদিক ছালিক আহমদ, সাংবাদিক ইউনিয়ন সিলেট জেলার সাধারন সম্পাদক বিপ্লব পাল, প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট রেফারি এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুল আজিম।
বক্তাগন উনাদের বক্তব্যে গাজীপুরে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবী জানান,এবং সারাদেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানান। এবং সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান।
বক্তাগন সিলেটের পরিচিত মুখ সাংবাদিক রাজন’কে সত্য তুলে ধরায় একটি মহল কর্তৃক বিভিন্ন ভাবে হুমকি ধামকি প্রাদনের প্রতিবাদ জানান। মানব বন্ধনে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক ফখর আহমদ, জুয়েল আহমদ, জাহাঙ্গীর আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ। পরিশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে মানববন্ধনের সমাপ্তি হয়

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট