1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ সিলেট সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে লড়াইয়ে যারা কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি মৌলভীবাজারের ডলি বেগম সিলেট বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে ২ জন কারাগারে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৯৮ শিশু, ৬৬ নারী নিহত প্রবাস যাত্রা উপলক্ষে নিশ্চিন্ত যুব উন্নয়ন সংস্থার তানজির আলমকে সংবর্ধনা

সাংবাদিক অজামিল চন্দ্র নাথের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার সাজু আহমেদ

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সাবেক সভাপতি ও ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের প্রতিষ্ঠাতা অজামিল চন্দ্র নাথ এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাত ৮টায় অজামিল চন্দ্র নাথ স্মৃতি পরিষদের উদ্যোগে গোলাপগঞ্জ বেলমন ইংলিশ ল্যাংগুয়েজ ইন্সটিটিউট এর হলরুমে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাকিব আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি রতন মনী চন্দ, দৈনিক একাত্তরের কথা’র স্টাফ রিপোর্টার জয় রায় হিমেল, সাংবাদিক দীনেশ দেবনাথ, প্রতিদিনের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো, রুবেল তালুকদার, ফারহান মাসউদ আফছর, গোলাপগঞ্জ বেলমন ইংলিশ ল্যাংগুয়েজ ইন্সটিটিউটের পরিচালক ও শিক্ষক রুবেল আহমদ, রিমন উদ্দিন, শিক্ষক রাহাত আহমদ শুভ, শিক্ষক ও সাংবাদিক সাজু আহমদ, সাংবাদিক রিফাত আহমদ, আরিফ আহমদ, আলম আহমদ প্রমুখ।

এসময় বক্তারা অজামিল চন্দ্র নাথের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।

উল্লেখ্য,অজামিল চন্দ্র নাথ ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীর্ঘ প্রায় ৪০ দিন চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। চলতি বছরের ৮ সেপ্টেম্বর ছিল তাঁর প্রথম মৃত্যু বার্ষিকী।

৯০ এর দশকে অজামিল চন্দ্র নাথ দৈনিক যুগভেরী পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। পরে যুগান্তরের গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় ৩০ বছরের সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। সর্বশেষ দৈনিক শ্যামল সিলেট ও চ্যানেল এস এর গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়াও তিনি সাপ্তাহিক সিলেটের তথ্য পত্রিকার সম্পাদকের দায়িত্বে ছিলেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি শিক্ষকতা পেশার সাথেও জড়িত ছিলেন। ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুলের প্রতিষ্ঠাতা ও আমৃত্যু গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট