1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ সিলেট সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে লড়াইয়ে যারা কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি মৌলভীবাজারের ডলি বেগম সিলেট বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে ২ জন কারাগারে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৯৮ শিশু, ৬৬ নারী নিহত প্রবাস যাত্রা উপলক্ষে নিশ্চিন্ত যুব উন্নয়ন সংস্থার তানজির আলমকে সংবর্ধনা

বাল্যবিয়ের অপরাধে বরকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

বড়লেখা (মৌলভীবাজার)

প্রতীকী ছবিমৌলভীবাজার জেলার বড়লেখায় রোববার রাতে একটি বিয়ের আসরে বাল্যবিয়ের অপরাধে বরকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও মুচলেকা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর-কনের অভিভাবক ও নিকাহ্ রেজিস্ট্রারকে সতর্ক করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কাঠালতলী মাধবগুল গ্রামের জেবুল ইসলামের নাবালিকা মেয়ে নাবিলা জান্নাত নাবিলার সঙ্গে কুলাউড়া উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল বশিরের ছেলে আব্দুল আজিজ রুমেলের বিয়ের অনুষ্ঠান রোববার রাতে পৌরশহরের একটি রেস্টুরেন্টে চলছিল

বাল্যবিয়ের খবর পেয়ে বিয়ের আসরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। জন্মনিবন্ধনসহ কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়, কনের বয়স ১৮ পূর্ণ হয়নি। পরে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ের অপরাধে বরকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও মুচলেকা আদায় করেন।

এ সময় বর-কনেপক্ষ ও নিকাহ্ রেজিস্ট্রারকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কনেকে স্বামীর বাড়ি না পাঠাতে কঠোরভাবে সতর্ক করা হয়। এতে কনে ছাড়াই বাড়ি ফেরেন বর আব্দুল আজিজ রুমেল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বাল্যবিয়ের অপরাধে বরকে অর্থদণ্ড প্রদান ও মুচলেকা আদায়ের সত্যতা স্বীকার করে বলেন, কনের বয়স ১৮ পূর্ণ হওয়ার আগে তাকে শ্বশুড়বাড়িতে না পাঠানোর ব্যাপারে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট