1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ সিলেট সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে লড়াইয়ে যারা কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি মৌলভীবাজারের ডলি বেগম সিলেট বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে ২ জন কারাগারে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৯৮ শিশু, ৬৬ নারী নিহত প্রবাস যাত্রা উপলক্ষে নিশ্চিন্ত যুব উন্নয়ন সংস্থার তানজির আলমকে সংবর্ধনা

হবিগঞ্জে নির্বাচনী নিরাপত্তায় র‍্যাবের কড়া নজরদারি

  • প্রকাশিত: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি,

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জে কঠোর নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে র‍্যাব-৯। ঝুঁকিভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে আগাম পরিকল্পনা অনুযায়ী মাঠে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে র‍্যাব-৯ এর হবিগঞ্জের সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মো: সাজ্জাদ হোসেন জানান, নির্বাচন ঘিরে সম্ভাব্য নাশকতা, গুজব ছড়ানো ও আইন-শৃঙ্খলা বিঘ্নের যে কোনো অপচেষ্টা প্রতিহতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় নিয়মিত টহল এবং বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

র‍্যাবের পক্ষ থেকে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা ও র‍্যাব হেডকোয়ার্টার্সের নির্দেশনায় জেলার প্রতিটি সংসদীয় আসনে দুটি করে টহল টিম ও একটি রিজার্ভ ফোর্স মোতায়েন রয়েছে। ভোটের দিনসহ নির্বাচন-পরবর্তী সময়েও এ কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় ও চা-শ্রমিক অধ্যুষিত এলাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানানো হয়। নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো গোষ্ঠী আতঙ্কিত বা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে র‍্যাব।

র‍্যাব-৯ আরও জানায়, ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই মাঠে কাজ করছে বাহিনীটি। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখা হবে বলেও উল্লেখ করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট