1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ সিলেট সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে লড়াইয়ে যারা কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি মৌলভীবাজারের ডলি বেগম সিলেট বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে ২ জন কারাগারে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৯৮ শিশু, ৬৬ নারী নিহত প্রবাস যাত্রা উপলক্ষে নিশ্চিন্ত যুব উন্নয়ন সংস্থার তানজির আলমকে সংবর্ধনা

বড়লেখায় অন্যের ভোট দিতে গিয়ে আটক ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধি

 

 

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের বড়লেখা উপজেলায় ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে অন্যের ভোট দিতে গিয়ে ওমর ফারুক (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা পৌরসভার ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ওমর ফারুক ওই কেন্দ্রে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে অন্য একজনের ভোট দেওয়ার চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্য ও পোলিং কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর বক্তব্যে অসংগতি ধরা পড়লে তাকে আটক করা হয়।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীমের কাছে হস্তান্তর করা হয়। ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বড়লেখা থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একে এম জুবায়ের আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট