1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

কত শতাংশ পোস্টাল ব্যালটে ভোট পড়েছে জানাল ইসি

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

প্রতিদিনের আওয়াজ ডেস্ক,
 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ৮০ দশমিক ১১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য জানান।

 

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী অনুমোদিত ভোটারের সংখ্যা ১৫ লাখ ২৮ হাজার ১৩১ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ১২ লাখ ২৪ হাজার ১৮৮ জন, যা মোট নিবন্ধনকারী অনুমোদিত ভোটারের ৮০ দশমিক ১১ শতাংশ।

 

সালীম আহমাদ খান বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে ১১ লাখ ৬৫ হাজার ৫৯২টি পোস্টাল ভোট, যা মোট প্রদান করা ভোটের ৭৬ দশমিক ২৮ শতাংশ। এর মধ্যে গ্রহণ করা বৈধ ভোট ১০ লাখ ৭৩ হাজার ৪৯৭টি, যা ৭০ দশমিক ২৫ শতাংশ।

 

তিনি জানান, ৪ লাখ ৯৮ হাজার ২৬৬ প্রবাসীর পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। রিটার্নিং কর্মকর্তা ৪ লাখ ৯৮ হাজার ২০৫ ব্যালট গ্রহণ করেছেন। অপরদিকে দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ৬ লাখ ৬৭ হাজার ৩৮৮ জন ভোটারের ভোট গ্রহণ করেছেন রিটার্নিং কর্মকর্তা।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট