1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ সিলেট সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে লড়াইয়ে যারা কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি মৌলভীবাজারের ডলি বেগম সিলেট বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে ২ জন কারাগারে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৯৮ শিশু, ৬৬ নারী নিহত প্রবাস যাত্রা উপলক্ষে নিশ্চিন্ত যুব উন্নয়ন সংস্থার তানজির আলমকে সংবর্ধনা

সবাই সঙ্গে নিয়ে কাজ করতে চান এটিএম আজহার

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

রংপুর-২ বদরগঞ্জ তারাগঞ্জ আসনের ১১ দলীয় জোট থেকে বিজয়ী জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বদরগঞ্জ ও তারাগঞ্জবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।

বিজয়ী হওয়ার পর বৃহস্পতিবার গভীর রাতে বদরগঞ্জ তারাগঞ্জ এলাকার সাধারণ মানুষ দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। এটিএম আজহার বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে আজকে আমি পৃথিবীর মুখ দেখতে পাচ্ছি। এই দুই উপজেলার সাধারণ মানুষ আমাকে ভালোবেসে ভোট দেওয়ার কারণে বিজয় লাভ করেছি।

বিজ্ঞাপন

আপনাদেরকে পাশে নিয়েই আমি এলাকার উন্নয়নের পাশাপাশি ইসলামের খেদমত করে বাকি জীবনটুকু অতিবাহিত করতে চাই। আপনারা যে আশায় যে কারণে আমাকে ভোট দিয়েছেন আমি সেই কাজগুলো আপনাদের সাথে নিয়েই করতে চাই।

তিনি বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নেই। রংপুর দুই বদরগঞ্জ তারাগঞ্জ আসনে ইতিপূর্বে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল এত বিশাল ভোটের ব্যবধানে কেউ নির্বাচিত হয়নি। ধর্ম বর্ণ নির্বিশেষে এই এলাকার সর্বসাধারণ যেভাবে আমাকে সম্মান দিয়েছে এই সম্মানটুকু আমি রক্ষা করতে চাই। আমাকে যারা ভোট দিয়েছেন আমি তাদেরও এমপি। যারা দেননি তাদেরও এমপি এখানে আলাদা করে দেখার কোন সুযোগ নেই।

এটিএম আজহার বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমার তো ফাঁসি নির্ধারিত করে রেখেছিল। বাড়ির পাশে কবর কোথায় হবে সেটিও প্রশাসনের লোকজন নির্ধারণ করে দিয়েছিল। মহান আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন হয়তো আমার হাত দিয়ে ভালো কিছু করিয়ে নেবেন। আমিও আপনাদেরকে সঙ্গে নিয়ে ভালো কিছু করতে চাই।

আমি ১৪ বছর জেলখানায় থাকার আগে এই এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে মানুষের পাশে থেকে অনেক কাজ করেছি। এখন যেহেতু এমপি নির্বাচিত হয়েছি কাজ করার পরিধি আরো বেড়েছে। সরকারি বরাদ্দের অর্থের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে অর্থ সংগ্রহ করে বদরগঞ্জ তারাগঞ্জের উন্নয়নে ব্যয় করা হবে।

আমি কখনো কোনো পক্ষপাতিত্ব করিনি ভবিষ্যতে পক্ষপাতিত্ব করার প্রশ্নই আসে না। আমার কাছে দুই উপজেলার সবাই সমান। তবে আমি যেহেতু কেন্দ্রীয় নেতা সে ক্ষেত্রে দেশের উন্নয়নের ক্ষেত্রে আমাকে আরো বেশি ভূমিকা পালন করতে হবে। অনেকে এমপি হওয়ার পরে এলাকায় আর সাধারণ মানুষের পাশে থাকেন না।

নিজেকে এবং নিজেদের পরিবার আত্মীয়-স্বজন ছাড়া কাউকে কোন পাত্তা দেন না। আমার ক্ষেত্রে এমনটি কখনো হবে না। আমি জনগণকে কখনো ছেড়ে যাইনি কখনো যাবো ও না। এখন যেভাবে আমাকে পাশে পাচ্ছেন যতদিন বেঁচে আছি এভাবেই আমাকে পাশে পাবেন ইনশাল্লাহ।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এমন কোনো কাজ করা যাবে না, যাতে অন্য কোনো মানুষের ক্ষতি হয় মানুষ কষ্ট পায়। যেভাবে মানুষ ভালোবেসে আমাদেরকে বিশ্বাস করে বিপুল ভোটে বিজয়ী করেছে তাদের সেই আত্মবিশ্বাস রক্ষা করতে হবে। ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষকে সমান চোখে দেখতে হব।

সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের কাছে সবাই সমান। কারণ ক্ষমতা চিরস্থায়ী নয়। আমাদের আচর-আচরণ ও ব্যবহার এবং কাজ কর্ম দেখে মানুষ মূল্যায়ন করবে। তাই নেতাকর্মীদের ভেবেচিন্তে সামনে পা বাড়াতে হবে।

ভালো কাছে সহযোগিতার পাশাপাশি সকলের কাছে দোয়া চান তিনি।

উল্লেখ্য এটিএম আজহারুল ইসলাম রংপুর দুই বদরগঞ্জ তারাগঞ্জে ১ লাখ ৩৪ হাজার ১৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৭৯ হাজার ৮৬২ ভোট। ৫৪ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট