1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ সিলেট সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে লড়াইয়ে যারা কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি মৌলভীবাজারের ডলি বেগম সিলেট বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে ২ জন কারাগারে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৯৮ শিশু, ৬৬ নারী নিহত প্রবাস যাত্রা উপলক্ষে নিশ্চিন্ত যুব উন্নয়ন সংস্থার তানজির আলমকে সংবর্ধনা

গাজায় সেনা মোতায়েন করতে যাচ্ছে ৫ দেশ

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের আওয়াজ  ডেস্ক,
 

 

ফিলিস্তিনের গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে (ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আইএসএফ) যোগ দেওয়ার অঙ্গীকার করেছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিস’-এর বৈঠকে এই ঘোষণা দিয়েছেন নতুন বাহিনীর কমান্ডার মার্কিন সেনাবাহিনীর জেনারেল জ্যাসপার জেফার্স। খবর আলজাজিরার।

 

 

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ডের বৈঠকে জেনারেল জেফার্স বলেন, এই প্রথম পদক্ষেপের মাধ্যমে আমরা গাজায় প্রয়োজনীয় নিরাপত্তা ফিরিয়ে আনতে সহায়তা করব।

 

 

তিনি জানান, ইন্দোনেশিয়া বাহিনীতে ডেপুটি কমান্ডার পদ গ্রহণ করেছে।

 

 

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি ঘোষণা করেন, তার দেশ গাজায় শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ ৮,০০০ সেনা পাঠাবে। প্রাবোও বলেন, এই শান্তি কার্যকর করার জন্য আমরা অবদান রাখব।

 

 

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ত তোকায়েভ জানান, তার দেশ চিকিৎসা ইউনিটসহ একটি নির্দিষ্ট সংখ্যক সেনা পাঠাবে। মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা বলেছেন, তার দেশ গাজায় পুলিশ কর্মকর্তা মোতায়েনে প্রস্তুত।

 

 

আলবেনিয়া, যার প্রধানমন্ত্রী সম্প্রতি ইসরায়েল সফর করেছেন, সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। প্রতিবেশী দেশ মিসর ও জর্ডান পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে অংশ নেবে বলে জানিয়েছে।

 

 

ইন্দোনেশিয়া গাজায় সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া প্রথম দেশগুলোর একটি। দেশটি জোর দিয়ে বলেছে, এই অংশগ্রহণের উদ্দেশ্য গাজায় আন্তর্জাতিক আইনের প্রয়োগ নিশ্চিত করা এবং ইসরায়েলের চলমান গণহত্যা রোধে সহায়তা করা। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৭২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

 

আইএসএফ-এর প্রথম দল হিসেবে ইন্দোনেশিয়ার সেনারা গাজায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে, যদিও নির্দিষ্ট সময়সূচি এখনো ঘোষণা করা হয়নি। বাহিনীটি রাফাহের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থান করবে এবং সেখানে অফিস ও বাসস্থান নির্মাণের কাজ চলছে।

এই উদ্যোগ গাজায় চলমান মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট