1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ সিলেট সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে লড়াইয়ে যারা কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি মৌলভীবাজারের ডলি বেগম সিলেট বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে ২ জন কারাগারে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৯৮ শিশু, ৬৬ নারী নিহত প্রবাস যাত্রা উপলক্ষে নিশ্চিন্ত যুব উন্নয়ন সংস্থার তানজির আলমকে সংবর্ধনা

অসুস্থ জামায়াত আমিরের কিছু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

হঠাৎ অসুস্থ হয়ে বাসায় বিশ্রামে আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার রাতে চিকিৎসকরা তার বাসায় গিয়ে শারীরিক অবস্থা পর্যালোচনা করে কিছু পরীক্ষা করতে বলেছেন। যেগুলো বুধবার সকালে করানো হবে। এদিন বাসা থেকেই তার প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন আমিরের ব্যক্তিগত কর্মকর্তা নজরুল ইসলাম।

রাত ১২টার দিকে জামায়াত আমিরের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে নজরুল ইসলাম আরও জানান, তার শরীর এখনও কিছুটা দুর্বল হলেও সার্বিক দিক থেকে ভালো আছেন। তিনি বিশ্রামে আছেন। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জামায়াত আমির।

এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানা জামায়াত আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার কয়েকবার বমি হওয়ায় দুর্বল হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বাসায় গিয়ে বিশ্রাম নেন তিনি।

বিকেলে ইফতার অনুষ্ঠান মঞ্চ থেকে ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেন, আজকের ইফতার মাহফিলে জামায়াত আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি যাত্রাও করেছিলেন। তবে হঠাৎ যাত্রাপথে তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে যান। যার কারণে তিনি প্রোগ্রামস্থলে আসতে পারেননি। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।

এ সময় সেখানে উপস্থিত ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আমরা জামায়াত আমিরের জন্য দোয়া করি—আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন। তিনি বলেন, জাতি আশা করেছিল তিনি (জামাাত আমির) দেশের প্রধানমন্ত্রী হবেন। যেকোনো কারণে তিনি প্রধান বিরোধীদলীয় নেতা হয়েছেন। ইনশাআল্লাহ তিনি প্রমাণ করবেন বিরোধীদলীয় নেতার আদর্শ কেমন হওয়া উচিত।

এর আগে মঙ্গলবার সকালে মগবাজারে ইসলামী ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের সাধারণ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত আমির।

সূত্রমতে, ৬ মাস আগে হার্টের চিকিৎসার বড় ধরনের অপারেশন করা হয় জামায়াত আমিরের। অপারেশনের পর সুস্থ হয়ে তিনি পুরোদমে দলীয় কর্মকান্ডে ব্যস্ত হন। বিশেষ করে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঘিরে নিজ নির্বাচনি এলাকাসহ সারা দেশে ছুটে বেড়ান দলীয় প্রচার কার্যক্রমে। নির্বাচনের পর রোজা শুরু হলেও তিনি দলীয় কাজ অব্যাহত রেখেছেন। সবমিলিয়ে তার শরীরের ওপর বেশ চাপ পড়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট