1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

ক্ষমতায় বসেই বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসানো শুরু করেছে বিএনপি’

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের আওয়াজ  ডেস্ক,

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘ক্ষমতায় বসেই দেশের সিটি করপোরেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিধি বহির্ভূতভাবে নিজেদের পছন্দের ব্যক্তিদের বসানোর প্রক্রিয়া শুরু করেছে বিএনপি।’

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অভিযোগ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমরা দেখেছি যে, প্রশাসক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সেখানে নির্দিষ্টভাবে কোনো মেয়াদ উল্লেখ করা হয়নি। প্রজ্ঞাপনটি দেখে মনে হয়েছে যে, আমৃত্যু হয়তো তারা প্রশাসক হিসেবে থাকবেন। অথচ সরকারের যেকোনো চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সময়সীমা উল্লেখ করা বাধ্যতামূলক।

 

তিনি বলেন, ‘নতুন সরকার ভয়ের রাজনীতি কায়েম করতে চাইছে। নানা বিধিনিষেধ আরোপ করে মানুষকে ভয় দেখাচ্ছে। রাজনৈতিক সরকার দায়িত্বে আসার সঙ্গে সঙ্গে বিএনপির এমন কর্মকাণ্ড বিধি বহির্ভূত, যা নতুন বাংলাদেশে গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

 

তিনি আরও বলেন, ‘দেশের জনগণকে প্রত্যেক কাজে নাগরিক সেবার ক্ষেত্রে ভোগান্তির শিকার হতে হয়। সেই বিবেচনায় খুব দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার প্রয়োজন এবং এই বিষয়ে সরকারে পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য আমরা এখনো পাইনি। আমরা আশা করি যে, তারা খুব দ্রুত সময়ের মধ্যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের টাইম লাইনটা দেশের জনগণকে দেবে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট