1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশর মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ সিলেট সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে লড়াইয়ে যারা কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি মৌলভীবাজারের ডলি বেগম সিলেট বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে ২ জন কারাগারে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৯৮ শিশু, ৬৬ নারী নিহত

ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশর মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ সাজু মিয়া,

গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল বশর মোহাম্মদ ছদরুল উলা চৌধুরী (বশর মিয়া)-এর দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল দিঘীরপার ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, বিভিন্ন পেশাজীবী, ধর্মপ্রাণ মুসল্লি এবং দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।

জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এসময় শোকাহত মানুষের ঢল নামে।

জানাজায় অংশগ্রহণকারীরা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তাঁর সততা, ন্যায়পরায়ণতা ও মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন।

এর আগে বুধবার সন্ধ্যায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একজন ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে বশর মিয়া ঢাকাদক্ষিণ ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা বিস্তার, সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণমূলক নানা কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে এলাকায় বহু উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়, যা আজও মানুষের মাঝে তাঁর অবদানের স্বাক্ষর বহন করছে।

তাঁর মৃত্যুতে ঢাকাদক্ষিণ ইউনিয়নসহ গোটা গোলাপগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট