1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
পত্রিকা অফিস খোলে মাদক ব্যবসা, তিন কথিত সাংবাদিকসহ আটক ৫ সাংবাদিক রুবেলের চাচা মুহিবুর রহমান, এর দাফন সম্পন্ন সাংবাদিক রুবেলের চাচা আর নেই চলে গেলেন না ফেরার দেশে লন্ডন কাউন্সিল নির্বাচন নিয়ে আনোয়ার শাহজাহানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা সিলেটে এসে সাতকরা দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী দেশে বন্ধ থাকা সব কারখানা চালু করা হবে: তারেক রহমান সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন দুলাভাই দুলাভাই ধ্বনির মুখে মধুর সমস্যায় প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী বালাগঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে কৃষক কর্মশালা অনুষ্ঠিত

পত্রিকা অফিস খোলে মাদক ব্যবসা, তিন কথিত সাংবাদিকসহ আটক ৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি

 

 

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নিষিদ্ধ মাদক ইয়াবা বিক্রির দায়ে কথিত তিন সাংবাদিকসহ পাঁচজনকে আটক করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, মাদক সেবনের সরঞ্জাম ও বিক্রির নগদ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পৌরসদরের গরুবাজার এলাকার ‘কালনী নিউজ’ নামের একটি অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

পুলিশ জানায়, অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং বিক্রির নগদ ৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলেন—পৌরসদরের শরীফনগর এলাকার মৃত মানিক মিয়ার ছেলে ও ‘কালনী নিউজ’-এর কথিত সাংবাদিক লালন পারভেজ (৩২), একই এলাকার মৃত জ্যোতি মিয়ার ছেলে ও জেলা শহর থেকে প্রকাশিত একটি পত্রিকার সাংবাদিক পরিচয়দানকারী জুমন মোড়ল (৩৫), ছাবু মিয়ার ছেলে আলমগীর মিয়া (৩৬), আজিমনগর (জুম্মাহাটী) এলাকার মৃত কদর আলীর ছেলে স্থানীয় পত্রিকার সাংবাদিক দিলোয়ার হোসেন (৩৩) এবং আঙ্গুর মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২)।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকবর হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সারাদেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট