1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশর মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ সিলেট সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে লড়াইয়ে যারা কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি মৌলভীবাজারের ডলি বেগম সিলেট বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে ২ জন কারাগারে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৯৮ শিশু, ৬৬ নারী নিহত

নির্বাচনে ইসলাম পন্থীদের ভোটবাক্স এক থাকবে : গোলাপগঞ্জে মিয়া গোলাম পরওয়ার

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘দেশের ইসলামী দলগুলোর মাঝে এক ধরনের সমঝোতা হয়েছে আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি ভোটবাক্স থাকবে।
এসময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দিল্লির প্রেসক্রিপশনে বার বার ক্ষমতায় এসে দেশের আলেম-ওলামাদের উপর জেল-জুলুম, নির্যাতন করেছে। জামায়াতের নেতাকর্মীদের প্রতিটি আসনে আগামী নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে পাড়ায় পাড়ায় নির্বাচনী কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দেশে ইসলামী বিপ্লব করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন তিনি।’
বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় স্থানীয় এক অভিজাত হোটেলে সিলেটের গোলাপগঞ্জ
উপজেলা ও পৌর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
বিজ্ঞাপন

 

গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর জামায়াতের নায়েবে আমীর সাবেক চেয়ারম্যান প্রভাষক রেহান উদ্দিন রায়হান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবউল্লাহ দস্তগীরের যৌথ পরিচালনা এসময় আরও বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা উত্তর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের মজলিসে সূরার সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান হাফেজ নজমুল ইসলাম, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালিক, সেক্রেটারি কাজী সাহিদ আহমদ, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়া প্রমুখ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট