1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ সিলেট সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে লড়াইয়ে যারা কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি মৌলভীবাজারের ডলি বেগম সিলেট বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে ২ জন কারাগারে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৯৮ শিশু, ৬৬ নারী নিহত প্রবাস যাত্রা উপলক্ষে নিশ্চিন্ত যুব উন্নয়ন সংস্থার তানজির আলমকে সংবর্ধনা

আপনার বোনকে বিহারে আনুন, আমরাই তাকে বাংলাদেশে পাঠাবো— মোদিকে ওয়াইসি

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

 

নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনা (ফাইল ছবি, বাঁ-দিকে), ডানে আসাদউদ্দিন ওয়াইসি।

অক্টোবর-নভেম্বরে ভারতের বিহারে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এরইমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রচার চলছে জোরেশোরে। অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম রাজ্য রাজনীতির আবহ। বিতর্কের উপাদানে নতুন মাত্রা যোগ করেছে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ ইস্যু। এর জেরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের পাল্টা জবাবে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গও টেনে এনেছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সম্প্রতি এক সমাবেশে নরেন্দ্র মোদি অভিযোগ করেন, কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) বিহারে ‘অনুপ্রবেশকারীদের’ আশ্রয় দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কারণে ‘জনসংখ্যাগত সংকট’ তৈরি হচ্ছে এবং এটি নারীদের নিরাপত্তার জন্যও হুমকি।

মোদির এমন বক্তব্যের জবাবে ওয়াইসি গতকাল দাবি করেন, বিহারে কোনো বাংলাদেশি নেই, বিশেষ করে সীমাঞ্চল (বিহারের পূর্ণিয়া বিভাগ) অঞ্চলে, যেখানে তার দল আগের নির্বাচনে ভালো ফল করেছিল।

ওয়াইসি বলেন, ‘মোদিজি বলেছেন, বিহারে বাংলাদেশি আছে। মোদিজি, বিহারে কোনো বাংলাদেশি নেই, বিশেষ করে সীমাঞ্চল অঞ্চলে। তবে, দিল্লিতে বাংলাদেশ থেকে আসা আপনার এক বোন রয়েছেন। তাকে বাংলাদেশে পাঠান। তাকে সীমাঞ্চলে নিয়ে আসুন। আমরাই তাকে বাংলাদেশে পাঠিয়ে দেব।’

উল্লেখ্য, আসাদউদ্দিনের এই মন্তব্যে সরাসরি ইঙ্গিত ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে। গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে পদত্যাগ করে ভারতের দিল্লিতে বসবাস শুরু করেন তিনি। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি শেখ হাসিনাকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট