1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডন কাউন্সিল নির্বাচন নিয়ে আনোয়ার শাহজাহানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা সিলেটে এসে সাতকরা দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী দেশে বন্ধ থাকা সব কারখানা চালু করা হবে: তারেক রহমান সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন দুলাভাই দুলাভাই ধ্বনির মুখে মধুর সমস্যায় প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী বালাগঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে কৃষক কর্মশালা অনুষ্ঠিত সাবেক ব‍্যাংকার, প্রভাষক যুক্তরাষ্ট্র প্রবাসী ওহাব জোয়ারদারের পিএইচডি ডিগ্রি লাভ জাতিসংঘের সভায় ইরানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াল যুক্তরাষ্ট্র শায়েস্তাগঞ্জে দেড় কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২২৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক,

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছে ইরানের কাছে। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। এ তথ্য জানিয়েছে ইরানি এক কর্মকর্তা। খবর-রয়টার্সের।

মঙ্গলবার (১৭ মার্চ) একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এসব প্রস্তাব পাঠান

ওই কর্মকর্তা বলেন, নিজের প্রথম পররাষ্ট্রনীতি–বিষয়ক অধিবেশনে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান দেখিয়েছেন। তবে ওই বৈঠকে তিনি সশরীর উপস্থিত ছিলেন কি না, তা ওই কর্মকর্তা নিশ্চিত করেননি।

সর্বোচ্চ নেতা প্রতিক্রিয়ায় জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে নতজানু হবে না, পরাজয় মেনে নেবে না এবং ক্ষতিপূরণ দেবে না, ততক্ষণ পর্যন্ত এটি ‘শান্তির উপযুক্ত সময় নয়।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করার পর থেকেই ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় দেশটির ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট