1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশর মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ সিলেট সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে লড়াইয়ে যারা কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি মৌলভীবাজারের ডলি বেগম সিলেট বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে ২ জন কারাগারে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৯৮ শিশু, ৬৬ নারী নিহত

সাদা পাথর লুটের পর এবার শুরু হয়েছে সাদা সোনা লুট।

  • প্রকাশিত: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

 

সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথর লুটের পর এবার হবিগঞ্জের চুনারুঘাটে শুরু হয়েছে ‘সাদা সোনা’ খ্যাত সিলিকা বালু লুট। উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন ও পাচার। এতে ধ্বংস হচ্ছে পাহাড়-টিলা, চা-বাগান ও কৃষিজমি; ভেঙে পড়ছে সড়ক ও ব্রিজ-কালভার্ট।

স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গিলানি ছড়া, পানছড়ি, পঞ্চাশ, ডেউয়াতলী, দেওছড়া, ইছালিয়াছড়া, রঘুনন্দন পাহাড়, হলহলিয়া, দেউন্দি ছড়া, দেওরগাছ, বদরগাজী এলাকা এবং সুতাং ও খোয়াই নদীর বিভিন্ন স্পটে দিনরাত চলছে বালু উত্তোলন। কোথাও ড্রেজার মেশিনের গর্জন, কোথাও শত শত নারী-পুরুষ শ্রমিক বালু তুলছেন হাতে কোদাল ও ঝুড়ি নিয়ে। উত্তোলিত বালু রাতের আঁধারে ট্রাক ও ট্রাক্টরে করে পাচার করা হচ্ছে বিভিন্ন স্থানে।

এই বালুর মধ্যেই রয়েছে সিলিকা বালু—যা স্থানীয়দের ভাষায় ‘সাদা সোনা’। কাঁচ ও সিরামিক শিল্পে ব্যবহৃত এই বালু দেশব্যাপী উচ্চমূল্যে বিক্রি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই বেপরোয়া হয়ে উঠেছে বালুখেকো চক্র। রাজনৈতিক প্রভাব, জনপ্রতিনিধিত্ব এবং পেশিশক্তির দাপটে ভাগাভাগি করে বালু লুট চলছে। প্রশাসনের অভিযান মাঝে মধ্যে দেখা গেলেও মূল হোতারা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।
প্রতিবারের মতো এবারও দেখা যাচ্ছে—অভিযানকালে কয়েকজন শ্রমিক আটক বা জরিমানা হলেও সিন্ডিকেটের নেতৃত্বে থাকা প্রভাবশালী মহল অক্ষত থাকছে। ফলে থামছে না এই অবৈধ বালু বাণিজ্য।

চুনারুঘাটের বিভিন্ন ছড়া ও নদীতে অবৈধ বালু উত্তোলনের ফলে পাহাড়-টিলা ধসে পড়ছে, চা-বাগানের মাটি ক্ষয়ে যাচ্ছে, ফসলি জমি বালিতে ঢেকে যাচ্ছে। স্থানীয়রা বলছেন, রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্ট ভাঙনের কারণে যান চলাচলেও মারাত্মক দুর্ভোগ তৈরি হয়েছে।
পরিবেশবাদীরা আশঙ্কা করছেন, এখনই যদি প্রশাসন কঠোর অবস্থান না নেয়, তাহলে চুনারুঘাটের পরিবেশ ও জীববৈচিত্র্য ভয়াবহ সংকটে পড়বে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন,
“আমরা ইতোমধ্যে উপজেলার সব বালুমহাল ও ছড়া পরিদর্শন করেছি। একাধিক অভিযানে বালু পরিবহনের গাড়ি জব্দ করা হয়েছে এবং অনেককে জরিমানা করা হয়েছে। আমার উপজেলায় কোনো সিলিকা বালুমহাল ইজারা নেই। কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।”

তিনি আরও জানান, প্রশাসন সর্বদা সতর্ক আছে এবং বালু পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২ এবং বিধিমালা ২০১২ অনুযায়ী, অনুমতি ছাড়া বালু বা পাথর উত্তোলন শাস্তিযোগ্য অপরাধ। কোম্পানীগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় যেমন দুই হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে, তেমনি চুনারুঘাটেও প্রশাসন যদি কার্যকরভাবে আইন প্রয়োগ না করে, তবে একই পরিণতি হতে পারে বলে মনে করছেন সচেতন মহল

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট