1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশর মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ সিলেট সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে লড়াইয়ে যারা কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি মৌলভীবাজারের ডলি বেগম সিলেট বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে ২ জন কারাগারে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৯৮ শিশু, ৬৬ নারী নিহত

বিএনপি ক্ষমতায় গেলে দেশে সর্বক্সেত্রে উন্নয়নের বিপ্লব ঘটবে -তামিম ইয়াহয়া

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

 

গোলাপগঞ্জ সংবাদদাতা
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, বিএনপি সবসময় উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। শহিদ রাষ্টপতি জিয়াউর রহমান দেশের জন্য মানুসের জন্য মৃত্যুর আগ পর্যন্ত উন্নয়ন করেছেন। পরবর্তীতে বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশে উন্নয়নের বিপ্লব ঘটেছিল। দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল। রাস্তসঘাট ব্রীজসহ বড় বড় প্রকল্প গ্রহণ করে কাজ করেছিল। কিন্তু আওয়ামীগের ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় এসে সব ওলটপালট করে দিয়েছে। উন্নয়নের পরিবর্তে তারা গুম খুন আর লুটপাটে ব্যস্থ হয়ে পড়ে। দেশ থেকে তাদের মন্ত্রী এমপিরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে।

তামিম ইয়াহয়া বলেন, দেশের মানুষ জানে কার হাতে ক্ষমতা গেলে দেশ ও দেশের মানুষ নিরাপদ থাকবে। তাই দেশের মানুষের কথা বিবেচনা করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফা বাস্তবায়ন হলে শিক্ষা, চিকিৎসা বাস্থানসহ মানুষের মৌলিক অধিকার রক্ষা হবে। দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষে ভোট দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

তিনি বুধবার রাতে গোলাপগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিশাল উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পৌরসভার ৮নং ওয়ার্ডের ইয়াগুল গ্রামে এই উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় মঈন উদ্দিনর বাড়ীতে অনুষ্ঠিত উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন সমাজসেবক মঈন উদ্দিন। বাবর আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সুফিয়ান আহমদ খান ,আজিজুর রহমান পাপন, কাদির আহমদ,রফিক আহমদ, কামরুল আহমদ,ইকবাল আহমদ,সাহেদ আহমদ ও শিপলু আহমদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট