1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ সিলেট সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে লড়াইয়ে যারা কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি মৌলভীবাজারের ডলি বেগম সিলেট বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে ২ জন কারাগারে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৯৮ শিশু, ৬৬ নারী নিহত প্রবাস যাত্রা উপলক্ষে নিশ্চিন্ত যুব উন্নয়ন সংস্থার তানজির আলমকে সংবর্ধনা

সিলেটে ডিবির অভিযানে আটক ১৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে

 

 

সিলেট মহানগরী থেকে ১৫ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অনলাইনে তীর-শিলং জুয়া খেলার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে কোতোয়ালী থানার চালিবন্দর এলাকায় সবজি বাজারের পেছনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাসিম মিয়ার মালিকানাধীন একটি দোকান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিলেট মহানগরীর কোতোয়ালি থানার মাছিমপুর এলাকার মোকাদ্দেস আলীর ছেলে রাজু আহমদ (২৮), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজার এলাকার আবুল হোসেনের ছেলে ও সিলেট নগরীর ছড়ারপাড়ের বাসিন্দা ইদ্দিস আলী (৩৫), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার খইড়া গ্রামের উমেশ করের ছেলে ও সিলেটের কদমতলীর বালুর মাঠ এলাকার পুলিন কর (৫২), সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা এলাকার জয়নাল আবেদিনের ছেলে ও দক্ষিণ সুরমার বরইকান্দির বাসিন্দা মিজান আলী (২৭), দক্ষিণ সুরমার জৈনপুর শিবপুর এলাকার মানিক মিয়ার ছেলে বাদল (৩৫), রংপুরের পাঠগ্রাম থানার ধর্মগ্রাম এলাকার আতিয়ার মিয়ার ছেলে ও সিলেট নগরীর কাচাবাজার এলাকার লাবলু হোসেন (৩০), সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা গ্রামের হাসান আলী শিকদারের ছেলে ও সিলেট নগরীর ফুলতলী মাদ্রাসার পেছনের কাচাবাজার এলাকার আব্বাস উদ্দিন (২৫), সিলেটের জকিগঞ্জ উপজেলার বিলপাড় এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে ও মেন্দিবাগ এলাকার মোস্তাক আহমেদ (৪০), দক্ষিণ সুরমার মমিনখলা এলাকার মৃত আব্দুছ ছালামের ছেলে বদরুল ইসলাম (৪২), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের মহব্বত আলীর ছেলে ও সিলেট নগরীর ছড়ারপাড় বউবাজার এলাকার আল-ইসলাম (৩১), সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জিবদারা গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে ও সোবহানিঘাটের নওয়াব আলী মার্কেট এলাকার সেজু রহমান (৪০), সুনামগঞ্জের দিরাই উপজেলার সারংপাশা গ্রামের মুকন্দ দাসের ছেলে ও ভাতালিয়া এলাকার মুকুল দাস (৪৪), ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চত্রখোলা গ্রামের জাকির হোসেনের ছেলে ও সিলেট নগরীর ছড়ারপাড় এলাকার লিয়াকত আহমদ (১৮), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঢুলিয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে ও সিলেট নগরীর নয়াসড়ক এলাকার মিজান আহমদ (২৮), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শাহপুর গ্রামের মো. ইসরাফিলের ছেলে ও ছড়ারপাড় এলাকার রবি আউয়াল (২০)।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট