1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশর মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ সিলেট সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে লড়াইয়ে যারা কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি মৌলভীবাজারের ডলি বেগম সিলেট বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে ২ জন কারাগারে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৯৮ শিশু, ৬৬ নারী নিহত

নির্বাচনে দায়িত্বে দক্ষতা বাড়াতে হবিগঞ্জে ৩ দিনব্যাপী পুলিশের প্রশিক্ষণ শুরু

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

 হবিগঞ্জ প্রতিনিধি,

 

 

আসন্ন সংসদ নির্বাচনে দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) হবিগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে এবং কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মাহিদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি (পলিটিক্যাল) এজাজ আহমেদ, পিপিএম (সেবা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনী দায়িত্বে সুশৃঙ্খল আচরণ, দক্ষতা ও সেবার মান বজায় রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালনে আরও পারদর্শী ও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।অনুষ্ঠানে হবিগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের প্রশিক্ষকবৃন্দ, বিভিন্ন থানা থেকে আগত পুলিশ সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে নির্বাচনী দায়িত্বে পেশাগত আচরণ, আইন প্রয়োগ, জননিরাপত্তা বজায় রাখা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট