1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশর মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ সিলেট সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে লড়াইয়ে যারা কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি মৌলভীবাজারের ডলি বেগম সিলেট বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে ২ জন কারাগারে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৯৮ শিশু, ৬৬ নারী নিহত

ক্ষমা চাইলেন বিএনপি নেতা

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি

 
বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ।

রাজনৈতিক জনসভায় প্রকাশ্যে আইনজীবীদের নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দিয়ে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ। তিনি বলেছেন, অনিচ্ছাকৃতভাবে অসাবধানতাবশত আইনজীবীদের নিয়ে এমন বক্তব্য দিয়েছেন তিনি।

শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন তিনি। ফরহাদ বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, ‘গত ৫ নভেম্বর বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের একটি অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করি। সেই অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে অনিচ্ছাকৃতভাবে শব্দচয়নে ভুলের কারণে আমি আইনজীবী সম্প্রদায় সম্পর্কে একটি মন্তব্য করে ফেলি, যা পরবর্তীতে আমার কাছে অনুতাপের কারণ হয়ে দাঁড়ায়। আমি উপলব্ধি করেছি—এটি আমার পক্ষ থেকে একটি ভুল ছিল।’

তিনি বলেন, ‘আমি আইনজীবী পেশাকে গভীর শ্রদ্ধার সঙ্গে দেখি। বাংলাদেশের আইন-আদালত ব্যবস্থা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং অনস্বীকার্য। আমার বক্তব্যে কারও মনে কষ্ট বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকলে, আমি সমস্ত আইনজীবী সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি।’

উল্লেখ্য, সম্প্রতি কেদারপুর ইউনিয়নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের এক জনসভায় দেওয়া বক্তব্যের একটি অংশ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

যা আইনজীবী সমাজে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা আইনজীবী সমিতি। সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

তা ছাড়া একই দিন সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জে বিক্ষোভ এবং ফরহাদের কুশপুত্তলিকা দাহ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের অনুসারীরা।

পরে ঘটনাটি নিয়ে অনুতাপ প্রকাশ করে নিজের অবস্থান স্পষ্ট করেন সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট