1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশর মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ সিলেট সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে লড়াইয়ে যারা কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি মৌলভীবাজারের ডলি বেগম সিলেট বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে ২ জন কারাগারে মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৯৮ শিশু, ৬৬ নারী নিহত

ভুয়া ব্যবসায়ী সেজে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৬ সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

 

 

ভুয়া ব্যবসায়ী সেজে সুনামগঞ্জ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে গাইবান্ধার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন-কিশোরগঞ্জের বাসুরদিয়ার গ্রামের আবুল হাসেমের ছেলে মো. রফিকুল ইসলাম সোহেল (৩৯), একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী নারগিস আক্তার (৩৪), নিকলী গ্রামের আব্বাস মিয়ার মেয়ে মোছাঃ শাহানা পারভিন (৪৩), হেকিম মিয়ার ছেলে মোঃ মশিউর রহমান ওরফে মাসুক মিয়া (৩০), রঘুনন্দনপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে শফিউর রহমান (২৬), শফিউর রহমানের স্ত্রী রিনা আক্তার (২০)।

র‌্যাব-৯ সূত্রে জানাগেছে, দীর্ঘ দিন ধরে সুনামগঞ্জ, সিলেট, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। প্রায় ৫/৬ মাস আগে সুনামগঞ্জের সদর উপজেলার রাধানগর মেসার্স আব্দুল্লাহ বাণিজ্যলয় নামে ব্যবসা প্রতিষ্ঠান করে বিভিন্ন এলাকায় অফিস ভাড়া নিয়ে ব্যবসার নামে প্রতারণা চালিয়ে আসছে। এই চক্রের সদস্যরা একাধিক জেলায় একই কায়দায় ভুয়া ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় (মামলা নং-১৭/২৭০, তারিখ-১৭/০৯/ ২০২৫, ধারা ৪০৬/৪২০ পেনাল কোড) মামলা দায়ের করা হয়েছে।

এই মামলায় র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্প কোম্পানি কমান্ডার সি: সহকারী পুলিশ সুপার কপিল দেব গাইন এবং গাইবান্ধা র‌্যাব-১৩ যৌথ অভিযানে মঙ্গলবার রাতে গাইবান্ধার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্প কোম্পানি কমান্ডার সি: সহকারী পুলিশ সুপার কপিল দেব গাইন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল। কেউ যেন ভুয়া ব্যবসা বা বিনিয়োগের প্রলোভনে না পড়ে একেই সাথে সবাইকে সচেতন থাকতে ও সন্দেহজনক কার্যক্রমের তথ্য নিকটস্থ র‌্যাব অফিসে জানাতে আহবান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট