1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের সভায় ইরানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াল যুক্তরাষ্ট্র শায়েস্তাগঞ্জে দেড় কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বাবার পর বড় ভাই নিহত সি‌লেট প্রেসক্লা‌বের সহসভাপ‌তি ফয়ছল আলম নির্বা‌চিত হওয়ায় নিজ উপ‌জেলায় সংব‌র্ধিত সিলেটে হামের ভয়াবহতা বাড়ছে: একদিনে আরও তিন শিশুর মৃত্যু সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে দক্ষিণ সুরমা সড়ক দুর্ঘটনায় তাঁতিদল নেতা নিহত সরকারের মধুচন্দ্রিমায় গ্রহণ লাগার শঙ্কা মাহমুদুর রহমান সিলেটে গাছের ডাল পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-এর উদ্যোগে যাকাত ফান্ড বিতরণ অনুষ্ঠিত

সিলেটে ফেব্রুয়ারী মাসে সড়কে ঝরল ২৬ প্রাণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

 

 

ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের প্রানহানি হয়েছে।এরমধ্যে ১০ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে সিলেট জেলায়। কম সংঘটিত হয়েছে হবিগঞ্জ জেলায়। ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।

বুধবার (৪ মার্চ) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। ফেব্রুয়ারী মাসে সিলেট জেলায় ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১০জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়,ফেব্রুয়ারী মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১২টি সড়ক দুর্ঘটনায় ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৫টি সড়ক দুর্ঘটনায় ৭ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী,১১টি সড়ক দুর্ঘটনায় ১১ জন চালক ও ৬টি সড়ক দূর্ঘটনায় ৬ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৩টি দুর্ঘটনায় ৩ জন , মুখোমুখি সংঘর্ষে ৯টি দুর্ঘটনায় ৯ জন,গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ১টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া ফেব্রুয়ারী মাসে নিহত ২৬ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, জানুয়ারী মাসে সিলেট বিভাগে ২৫টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট