1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-এর উদ্যোগে যাকাত ফান্ড বিতরণ অনুষ্ঠিত গোলাপগঞ্জে ট্রাক উল্টে খাদে, চাপা পড়ে নিহত শ্রমিক দুর্গম বনাঞ্চলে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ গাঁজা-বিয়ার জব্দ সিলেটে সরকারের আইন অমান্য করায় ২৬ ব্যবসায়ী আটক দুই দশক পর কাল পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশর মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী

ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-এর উদ্যোগে যাকাত ফান্ড বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ছা‌দিকুর রহমান খন্দকার:ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-এর উদ্যোগে সংগৃহীত যাকাত ফান্ড বিতরণ অনুষ্ঠান গত ২৫ মার্চ

মঙ্গলবার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের কার্যনির্বাহী কমিটির সক্রিয় সহযোগিতা ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টার ফলে যাকাত তহবিল সংগ্রহের এই মহতী উদ্যোগ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাছির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সংগঠনের সদস্যদের মানবিক এই কার্যক্রমে সম্পৃক্ত থাকার জন্য প্রশংসা করেন এবং মহান রাব্বুল আলামিনের দরবারে তাদের দান কবুল হওয়ার প্রার্থনা করেন।সংস্থার সভাপতি আব্দুল লতিফ নিজাম, সাধারণ সম্পাদক আব্দুল বাছির, ট্রেজারার জাকির হোসেনসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এ মহতী উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে পেরে আনন্দিত। তারা সংগঠনের উপদেষ্টা কমিটি, অনারারি সদস্য এবং সম্মানিত সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, কারণ তাদের সর্বাত্মক সহযোগিতা ছাড়া এই বৃহৎ আয়োজন সম্ভব হতো না।ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-এর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়, যারা বাংলাদেশে থেকে এ মহতী কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। মহান আল্লাহ যেন সকলের জীবন সুন্দর ও মর্যাদাপূর্ণ করে তুলেন—এ দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট