1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের সভায় ইরানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াল যুক্তরাষ্ট্র শায়েস্তাগঞ্জে দেড় কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা শ্রীমঙ্গলে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বাবার পর বড় ভাই নিহত সি‌লেট প্রেসক্লা‌বের সহসভাপ‌তি ফয়ছল আলম নির্বা‌চিত হওয়ায় নিজ উপ‌জেলায় সংব‌র্ধিত সিলেটে হামের ভয়াবহতা বাড়ছে: একদিনে আরও তিন শিশুর মৃত্যু সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে দক্ষিণ সুরমা সড়ক দুর্ঘটনায় তাঁতিদল নেতা নিহত সরকারের মধুচন্দ্রিমায় গ্রহণ লাগার শঙ্কা মাহমুদুর রহমান সিলেটে গাছের ডাল পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-এর উদ্যোগে যাকাত ফান্ড বিতরণ অনুষ্ঠিত

দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায় আ.লীগ, দমনে পদক্ষেপ নেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

 

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে ২০০১ সালে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল এবং পরে খালেদা জিয়া এসে দুর্নীতি দমনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ২০০১ সালে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, পরে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে বিভিন্ন পদক্ষেপ নেয়।

বিজ্ঞাপন
দেশে দুর্নীতি দমনে বিএনপি নেতৃত্বাধীন সরকারের ইতিবাচক ‘ট্র্যাক রেকর্ড’ রয়েছে বলেও এসময় মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতির মতে, ২০০১ সালের জুনে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার সময় বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন অবস্থায় রেখে যায়। পরে ওই বছরের অক্টোবরে দায়িত্ব নিয়ে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকার দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন আইন প্রণয়ন করে। এসব উদ্যোগের ফলেই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কলঙ্ক থেকে মুক্তি পায়। ২০০৬ সালের অক্টোবরের আগেই দেশটি আন্তর্জাতিক অঙ্গনে ‘এশিয়ার ইমার্জিং টাইগার’ হিসেবে স্বীকৃতি পেতে শুরু করে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সংসদে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে বিরোধীদলের ওয়াকআউট
অধিবেশনে রাষ্ট্রপতি আরও বলেন, ২০২৪ সালের গণ–অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ খাতগুলো পুনর্গঠনের জন্য ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়।

মো. সাহাবুদ্দিন আরও জানান, বর্তমান সরকারের ক্ষেত্রেও দুর্নীতি দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই প্রথম ও প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট