1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ইতালি প্রবাসী আব্দুর রহিম।  গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের কমিটি গঠন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান মক্কা ও মদিনায় পবিত্র কোরআন খতম আজ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায় আ.লীগ, দমনে পদক্ষেপ নেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি ৪৭টি মাথার খুলি ও হাড়-কঙ্কালসহ গ্রেপ্তার ৪ ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলায় ফয়সাল-আলমগীর রিমান্ডে সিলেটে ১০ কিশোর আটক, অস্ত্র উদ্ধার গোলাপগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত, নতুন আহ্বায়ক কমিটি গঠন মোহাম্মদপুরে এবার চাপাতি-সামুরাই দেখিয়ে দুদক মহাপরিচালকের আইফোন ছিনতাই

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ইতালি প্রবাসী আব্দুর রহিম। 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

 

নিজেস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সর্বস্তরের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইতালি প্রবাসী আব্দুর রহিম,  তাদের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।

আব্দুর রহিম, মঙ্গলবার  এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উৎসবটি সারা বিশ্বে অনেক উৎসাহ ও আনন্দের সঙ্গে উদযাপিত হয়। বিশ্ব মুসলিম একে অপরকে শুভেচ্ছা জানায়। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। ঈদ আমাদের মধ্যে আনন্দের বার্তা নিয়ে আসে, নিয়ে আসে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহা সুযোগ। তিনি বলেন, ঈদুল ফিতরের উৎসব আমাদের পারস্পরিক শুভেচ্ছা ও ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। আরো বলেন, কোনো অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। আসছে এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতরের দিনে আমি এই কামনা করি। ঈদ মোবারক

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট