1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিফোরআরএল প্রকল্পের আওতায়জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণ বিষয়কচার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাসভবন থেকে জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী মুসলিম বিশ্ব’ কেন ইরানের পাশে নেই আরব আমিরাতে অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটির কাছে ইরানের হামলা সৌদি আরবে কবে ঈদ, জানা যাবে আজ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ইতালি প্রবাসী আব্দুর রহিম।  সিলেটের গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের কমিটি গঠন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান মক্কা ও মদিনায় পবিত্র কোরআন খতম আজ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানায় আ.লীগ, দমনে পদক্ষেপ নেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

বিফোরআরএল প্রকল্পের আওতায়জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণ বিষয়কচার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

সাতক্ষীরা প্রতিনিধি : জামাল বাদশা

বিফোরআরএল প্রকল্পের আওতায় ১৪–১৭ মার্চ ২০২৬ তারিখে সাতক্ষীরা শ্যামনগরে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যপ্রাণী পর্যবেক্ষণ বিষয়ক দুই দিন দুই করে চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সিডিও’র নির্বাহী পরিচালক জনাব গাজী আল ইমরানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব শামসুজ্জামান কনক। এছাড়াও উপস্থিত ছিলেন সিএনআরএস-এর ফিল্ড ম্যানেজার জনাব মোঃ সারোয়ার হোসেন,জনাব স্মরণ কুমার চৌহান, সিএনআরএস-এর সাইট অফিসার জনাব তৌহিদ হাসান এবং রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. কামরুল হাসান, প্রফেসর, প্রাণীবিদ্যা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জনাব মোঃ ফজলুল হক, ফরেস্ট রেঞ্জার, নীলডুমুর এরিয়া। এছাড়া বিভিন্ন ইউনিয়নের যুব প্রতিনিধিরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের প্রথম দিনের শুরুতে অংশগ্রহণকারীদের পরিচিতি পর্বের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং যুবসমাজকে বিলুপ্তপ্রায় প্রাণী ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে যুবরা জীববৈচিত্র্য সম্পর্কে সঠিক ধারণা লাভ করে নিজ নিজ এলাকায় সংরক্ষণ কার্যক্রমে ভূমিকা রাখতে পারে।পরবর্তীতে স্মরণ কুমার চৌহান যুবদের উদ্দেশ্যে জীববৈচিত্র্য বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। এরপর ফরেস্ট রেঞ্জার জনাব মোঃ ফজলুল হক বন্যপ্রাণী কী, তাদের বিভিন্ন প্রজাতি ও শ্রেণিবিন্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং বন বিভাগের দৃষ্টিকোণ থেকে বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
রিসোর্স পারসন প্রফেসর ড. কামরুল হাসান প্রশিক্ষণে উপস্থিত যুবদের নিয়ে একটি প্রি-ট্রেনিং এমসিকিউ পরীক্ষার মাধ্যমে তাদের পূর্ববর্তী জ্ঞান যাচাই করেন। পরে তিনি বিভিন্ন প্রজাতির ব্যাঙ, সাপ, পাখি এবং অন্যান্য প্রাণীর বৈশিষ্ট্য ও শ্রেণিবিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও নিশাচর প্রাণীর শ্রেণিবিন্যাস ও তাদের পরিবেশগত গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। এভাবেই প্রথম দিনের প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হয়।
দ্বিতীয় দিনে অংশগ্রহণকারী যুবদের নিয়ে ফিল্ড পর্যায়ে একটি ফিল্ড ভিজিট পরিচালনা করা হয়। এ সময় ধানখালী খালের পাশের একটি বাগান এলাকায় পাখি ও অন্যান্য প্রাণীর উপস্থিতি পর্যবেক্ষণ করা হয়। যুবরা বিভিন্ন প্রজাতির পাখি শনাক্ত করে তাদের নাম অনুযায়ী টালি পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে। এছাড়া বাদুড়ের আবাসস্থল পর্যবেক্ষণ করা হয় এবং বিভিন্ন প্রজাতির গাছপালা সম্পর্কেও তথ্য সংগ্রহ করে নোট আকারে লিপিবদ্ধ করা হয়।ফিল্ড ভিজিট শেষে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এলাকার জীববৈচিত্র্যের আনুপাতিক হার নির্ধারণ করা হয়। বিশ্লেষণে দেখা যায় যে, উক্ত এলাকায় জীববৈচিত্র্যের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। এরপর অংশগ্রহণকারীদের মধ্যে পোস্ট-ট্রেনিং পরীক্ষার আয়োজন করা হয় এবং পরীক্ষার ফলাফলে দেখা যায় যে, যুবরা প্রশিক্ষণের বিষয়বস্তু ভালোভাবে আত্মস্থ করতে সক্ষম হয়েছে।
প্রশিক্ষণের শেষ পর্বে সিডিও’র নির্বাহী পরিচালক যুবদের কাছে এই দুই দিনের প্রশিক্ষণ থেকে তাদের শেখা বিষয়গুলো নিয়ে মতামত জানতে চান। এ সময় অংশগ্রহণকারী তামিম তার বক্তব্যে বলেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে তিনি জীববৈচিত্র্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক জ্ঞান লাভ করেছেন। আগে তিনি জীববৈচিত্র্য বিষয়ে তেমনভাবে চিন্তা করতেন না, কিন্তু এখন বিভিন্ন প্রাণী দেখলে তাদের প্রজাতি, বৈশিষ্ট্য ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কে ভাবতে পারবেন। তিনি এ ধরনের কার্যক্রম আয়োজনের জন্য সিডিওকে ধন্যবাদ জানান।
পরিশেষে সিডিও’র নির্বাহী পরিচালক যুবদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এর মধ্য দিয়ে দুই দিন দুই করে চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট