1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সিলেটে সরকারের আইন অমান্য করায় ২৬ ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

সরকারের আইন অমান্য করে রাত ৭টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করে রাত ১১টা পর্যন্ত খোলা রাখার অপরাধে ২৬ ব্যবসায়ীকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। আটককৃতদের থানা হেফাজতে নেওয়া হয়। গতকাল শুক্রবার তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের মুক্তি পেতে জুনেদ আহমদ শওকত ও মোঃ আব্দুর রহমান দুদু একটি আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে সিলেট মহানগর বিএনপির সাধারণ ইমদাদ হোসেন চৌধুরী সুপারিশক্রমে আটককৃতদের অঙ্গিনামায় স্বাক্ষর নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন,সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের আব্দুর রহমান রিপন।

আটককৃতরা হলেন-মোঃ মিজান রহমান, মোঃ হান্নান মিয়া, আব্দুল সামাদ রনি, মারুফ, নয়ন তালুকদার, জাকির মিয়া, শরীফ আহমদ, আলম মিয়া, জাকারিয়া আহমদ, শাহেদুল ইসলাম, অনিক বিশ্বাস, শামীম আহমদ, রঞ্জিত শীল, নিতাই, সাব্বির আহমদ, শরীফ উদ্দিন, কিবরিয়া আহমেদ, মোঃ খোরশেদুল ইসলাম, মোঃ শাহীন আহমদ, জসিম উদ্দিন, নাজমুল ইসলাম, মোঃ নূর মোহাম্মদ, মনির, মোঃ সাদিকুর, মোঃ জামাল, আঃ হাদী।

অঙ্গিকারনামায় জানা গেছে, ব্যবসায়ীরা সরকারের আইন অমান্য করে রাত ৭টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ না করে রাত ১১টা পর্যন্ত খোলা রাখার অপরাধে ২৬ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। নেতৃস্থানীয় ও প্রশাসনের উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা সাপেক্ষে ভবিষ্যতে সরকারের ঘোষনা অনুযায়ী সন্ধ্যা ৭টায় মধ্যে দোকান পাট বন্ধ করার শর্তে ব্যবসায়ীদেরকে পুলিশ হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট