1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
শনিবার, ১৬ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :

অ্যাড , মুজিবুর রহমানের মৃত্যুতে আইন ছাত্র পরিষদের শোক

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, সিলেট জেলা পরিষদ সাবেক সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ আইন ছাত্র পরিষদ।

শুক্রবার (১৫ মে) গোলাপগঞ্জ আইন ছাত্র পরিষদের সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শাকিল এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন।

আজ শুক্রবার রাত ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের কেওটকোনা এলাকার মৃত মরহুম ইসমাইল আলীর দ্বিতীয় ছেলে। মৃত্যুকালে তাহার দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গিয়েছেন।

তাহার মৃত্যুতে আমরা একজন গুণী অভিভাবকে হারিয়েছি। তিনি শুধু একজন আইনজীবী ছিলেন না পাশাপাশি ছিলেন রাজনৈতিক নেতা, শিক্ষানুরাগী, মানবিক ও জনদরদী ব্যক্তিত্ব ছিলেন। মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে শিক্ষা বিস্তার সহ সামাজিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আমরা উনার রুহের মাগফেরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। (বিজ্ঞপ্তি)

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট