1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Logo
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • আমাদের পরিবার
শিরোনাম :
সিলেটে সরকারের আইন অমান্য করায় ২৬ ব্যবসায়ী আটক দুই দশক পর কাল পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত? ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশর মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হতে যাচ্ছে যেখানে বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ সিলেট সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে লড়াইয়ে যারা কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি মৌলভীবাজারের ডলি বেগম
হোম
সারাদেশ, সিলেট

সিলেটে সংরক্ষিত নারী আসনে বিএনপির ১০ নেত্রীর দৌড়ঝাঁপ

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সিলেটে শুরু হয়েছে সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার লড়াই। দলীয় মনোনয়ন পেতে ও লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন চার জেলার অন্তত ১০ জন নারী নেত্রী। সিলেট বিভাগে সংরক্ষিত নারী আসনে মূলত দুইজনের ভাগ্য খুলতে পারে—এমন গুঞ্জনে মাঠের রাজনীতি ও কেন্দ্রে দৌড়ঝাঁপ বাড়িয়ে দিয়েছেন প্রার্থীরা।

তৃণমূল ও কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সংরক্ষিত আসনের জন্য যে ১০ নেত্রীর নাম সবচেয়ে বেশি আলোচনায় আছে তারা হলেন—সাবেক এমপি শাম্মী আক্তার, ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ, সৈয়দা আদিবা হোসেন, সাবিনা খান পপি, অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, সামিয়া বেগম চৌধুরী, তাহসিন শারমিন তামান্না, জেবুন নাহার সেলিম ও সালমা নজির।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার অভিজ্ঞতার নিরিখে এগিয়ে রয়েছেন। বিগত ১৭ বছর দলের আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ভূমিকা তাকে শক্ত অবস্থানে রেখেছে। তবে সাম্প্রতিক শারীরিক অসুস্থতা তার জন্য কিছুটা প্রতিবন্ধকতা হতে পারে।

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে এবার আলোচনার কেন্দ্রে রয়েছেন ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর কন্যা হিসেবে এবং গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে এলাকায় সক্রিয় থাকায় তার প্রতি নেতাকর্মীদের বড় একটি অংশের সমর্থন রয়েছে। স্থানীয়রা বলছেন, এলাকায় উন্নয়নের স্বার্থে তারা সামিরাকে এমপি হিসেবে দেখতে চান। সামিরা তানজীন চৌধুরী দীর্ঘদিন যুক্তরাজ্যে আইনী পেশায় সংযুক্ত ছিলেন।

সিলেট-৬ আসনে মনোনয়ন দৌড়ে পাল্লা দিচ্ছেন দুই নেতার দুই কন্যা। সাবেক এমপি মরহুম ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি প্রয়াত কমর উদ্দিনের মেয়ে সাবিনা খান পপি। আদিবা হোসেন পিতার রাজনৈতিক ও ব্যবসায়িক উত্তরাধিকার সামলানোর পাশাপাশি ভোটের মাঠে বড় শোডাউন দিয়ে নজর কেড়েছেন। অন্যদিকে পপিও বাবার মতোই মাঠের রাজনীতিতে সক্রিয় এবং দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন।

সিলেট সিটি করপোরেশনের দীর্ঘদিনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ সিলেটে মহিলা দলের দুর্দিনের কাণ্ডারি হিসেবে পরিচিত। গত নির্বাচনে সিলেট-১ ও ৩ আসনে নারী ভোটার টানতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী জ্যেষ্ঠতার বিচারে এবং কঠিন সময়ে দলকে নেতৃত্ব দেওয়ার কারণে দৌড়ে এগিয়ে রয়েছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নিও সমানতালে লবিং চালিয়ে যাচ্ছেন।

নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার হোসেন দিনারের বোন ও জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না পারিবারিক ত্যাগের কারণে আলাদা সহমর্মিতা পাচ্ছেন। এছাড়া সাবেক এমপি মরহুম দিলদার হোসেন সেলিমের স্ত্রী ও জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম স্বামীর রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে জোরালো দাবিদার।

সুনামগঞ্জ থেকে সাবেক তিনবারের এমপি মরহুম বীর মুক্তিযোদ্ধা নজির হোসেনের সহধর্মিণী সালমা নজিরের নাম আলোচনায় রয়েছে। তৃণমূলের দাবি, ভাটি অঞ্চলে বিএনপির ৩১ দফা প্রচার ও দলীয় নেতাকর্মীদের বিপদে পাশে থাকায় তাকে মূল্যায়ন করা উচিত।

সিলেটের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ত্যাগী নেতাদের পরিবার, রাজপথের সক্রিয়তা এবং উচ্চ শিক্ষিত পেশাজীবীদের প্রাধান্য দেওয়া হতে পারে। শেষ পর্যন্ত কেন্দ্র থেকে কার ভাগ্যে শিকে ছিঁড়বে, তা নিয়ে এখন চার জেলায় বইছে জল্পনা-কল্পনার ঝড়।

সংবাদটি শেয়ার করুন

  • Facebook
  • WhatsApp
  • X
  • More
  • Telegram
  • LinkedIn
  • Email
  • Print

Like this:

Like Loading...

Related

আরো সংবাদ পড়ুন

সিলেটে সরকারের আইন অমান্য করায় ২৬ ব্যবসায়ী আটক

দুই দশক পর কাল পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত?

ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশর মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হতে যাচ্ছে যেখানে

বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে সরকারের আইন অমান্য করায় ২৬ ব্যবসায়ী আটক

দুই দশক পর কাল পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

দেশে বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম, লিটার কত?

ঢাকাদক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বশর মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠক হতে যাচ্ছে যেখানে

বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে

আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী

বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

সিলেট সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে লড়াইয়ে যারা

কানাডার পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি মৌলভীবাজারের ডলি বেগম

গোলাপগঞ্জে প্রতিপক্ষের উপর হামলার অভিযোগে ২ জন কারাগারে

মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ৯৮ শিশু, ৬৬ নারী নিহত

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

প্রবাস যাত্রা উপলক্ষে নিশ্চিন্ত যুব উন্নয়ন সংস্থার তানজির আলমকে সংবর্ধনা

বাংলাদেশের সড়কে বেপরোয়া বাস, যে তথ্য উঠে এলো ফরাসি গণমাধ্যমে

বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের যাচ্ছে সরকারের হাতে

সিলেট বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এমপি এমরান আহমদ চৌধুরী

১ হাজার বছর পুরোনো কোরআন উন্মোচন করল সৌদি আরব

সিলেট সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে লড়াইয়ে যারা

বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

পুরাতন সংবাদ পড়ুন

Loading...
«ফেব্রুয়ারী ২০২৬»
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
« জানুয়ারীমার্চ »

প্রকাশক : এম আবদুল করিম আকবরী।
সম্পাদক : মো: রুবেল আহমদ তালুকদার।
প্রধান কার্যালয়:
১৫/এ (২তলা) রোড নং-০৫, বনানী, ঢাকা-১১০০
যোগাযোগ:
+৮৮০১৭৩৬৪৪৬৪৮৫,
+৮৮ ০১৬৭৩২৩৮৬৩১
আমাদের সম্পর্কে | যোগাযোগ | প্রাইভেসি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
%d