1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন

আরব আমিরাতে অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটির কাছে ইরানের হামলা

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

২০১১ সালে আল মিনহাদ বিমানঘাঁটিতে অস্ট্রেলিয়ার বিমানবাহিনীর বিমান দেখা যাচ্ছে। আফগানিস্তানে অপারেশন শেষ হওয়ার পর থেকে সংযুক্ত আরব আমিরাতের এই বিমানঘাঁটিতে ছোট বাহিনী মোতায়েন রেখেছে অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

 

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত আকার নিচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটির কাছে হামলা চালিয়েছে ইরান। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একথা জানিয়েছেন। এছাড়া ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির নিহত হওয়া, পাল্টা হামলা, লেবাননে ইসরায়েলি অভিযান, সব মিলিয়ে মধ্যপ্রচ্যের পরিস্থিতি আরও জটিল ও বিস্ফোরক হয়ে উঠছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাতে অস্ট্রেলিয়ার একটি সামরিক ঘাঁটির কাছে ইরানের একটি প্রজেক্টাইল আঘাত হেনেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

তিনি বলেন, স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ ঘাঁটির কাছে প্রজেক্টাইলটি আঘাত করে। এতে কোনও অস্ট্রেলীয় সেনা সদস্য আহত হননি এবং সবাই নিরাপদ আছেন।

তবে প্রজেক্টাইলটি ঘাঁটির প্রবেশপথের একটি সড়কে আঘাত হানার ফলে সেখানে আগুন লেগে যায়। এতে আবাসিক ভবন ও একটি চিকিৎসা কেন্দ্রে সামান্য ক্ষতি হয়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, বিমান হামলায় দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রভাবশালী সচিব আলী লারিজানি নিহত হয়েছেন। সর্বোচ্চ নেতা আলি খামেনির পর তিনিই সবচেয়ে উচ্চপর্যায়ের কর্মকর্তা, যিনি এই যুদ্ধে নিহত হলেন।

লারিজানির হত্যার জবাবে প্রতিশোধের ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘চূড়ান্ত, প্রতিরোধমূলক এবং অনুতাপ সৃষ্টি করবে’ এমন জবাব দেয়া হবে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তারা ইতোমধ্যেই ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে দুইজন নিহত হয়েছেন।

এদিকে লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের কেন্দ্রস্থলে দুটি হামলায় অন্তত ছয়জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।

জাতিসংয়ের একটি সংস্থা জানিয়েছে, ইরানের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রজেক্টাইল আঘাত হেনেছে, তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হরমুজ প্রণালির কাছে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো ও অন্যান্য মিত্রদের সমালোচনা করে বলেছেন, ইরান যুদ্ধ মোকাবিলায় এখন তাদের সহায়তা ‘আর প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের, এমনকি তারা তা চায়ও না’। যদিও এর আগে তিনি মিত্রদের সহযোগিতা চেয়েছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট